ভারত সরকারের সাইবার ক্রাইম বিভাগে ১৯৫ জন নিয়োগ, মাসে ২.৫ লক্ষ টাকা বেতন — আবেদন করুন ১৯ মে’র মধ্যে

ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে Indian Cyber Crime Coordination Centre (I4C) সম্প্রতি ১৯৫ জন টেকনিক্যাল প্রফেশনাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, ডিজিটাল ফরেনসিক, AI/ML, ক্রিপ্টো অ্যানালিসিস, আইনি তদন্তসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। চাকরিটি চুক্তিভিত্তিক এবং কর্মস্থল হবে নিউ দিল্লি ও আসামের দেরগাঁও। আবেদনের শেষ তারিখ ১৯ মে ২০২৬।


নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য

বিষয়তথ্য
সংস্থার নামIndian Cyber Crime Coordination Centre (I4C) — MHA
পদের নামTechnical Professionals (একাধিক বিভাগ)
মোট শূন্যপদ১৯৫
চাকরির ধরনচুক্তিভিত্তিক (৩ বছর)
কর্মস্থলনিউ দিল্লি ও আসাম (দেরগাঁও)
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৯ মে ২০২৬
অফিসিয়াল পোর্টালhttps://jobs.f1infotech.in

গুরুত্বপূর্ণ তারিখ

বিষয়তারিখ
আবেদন শুরুচালু হয়েছে
আবেদনের শেষ তারিখ (বর্ধিত)১৯ মে ২০২৬
নির্বাচন প্রক্রিয়ার তারিখপরে জানানো হবে

বিভাগভিত্তিক শূন্যপদ, অভিজ্ঞতা ও বেতন

বিভাগকর্মক্ষেত্রঅভিজ্ঞতামাসিক বেতন
Cyber Threat Intelligence (CTI) — OSINT, Threat Research, Log Analysisদিল্লি১–৩ বছর১.২ লক্ষ টাকা পর্যন্ত
IT Software Development & Security — API, Database, Securityদিল্লি১–৭ বছর২.৫ লক্ষ টাকা পর্যন্ত
Media, Communications & Content (MCC) — Content Writing, Social Media, Editingদিল্লি১–৫ বছর১.৬ লক্ষ টাকা পর্যন্ত
Legal, OSINT & Investigation (LOI) — Cyber Law, Compliance, Investigationদিল্লি১–৭ বছর২.৫ লক্ষ টাকা পর্যন্ত
Crime Analysis & Financial Investigation (OCWC) — OSINT, Data Analysisদিল্লি১–৫ বছর১.৬ লক্ষ টাকা পর্যন্ত
Digital Forensics (DF) — Memory, Mobile, Malware, Cloud, Crypto Forensicsদিল্লি১–৭ বছর২.৫ লক্ষ টাকা পর্যন্ত
Training, Crypto, AI/ML & Administration (TCCA) — Blockchain, Data Science, HR, Financeদিল্লি১–৭ বছর২.৫ লক্ষ টাকা পর্যন্ত
Cyber Forensics (CF) — Disk, Mobile, Malware, Cloud, Network Forensicsআসাম (দেরগাঁও)১–৭ বছর২.৫ লক্ষ টাকা পর্যন্ত

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রতিটি বিভাগের জন্য আলাদা দক্ষতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে —

বিভাগপ্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা
CTIOSINT, Threat Research, Log Analysis, Cybercrime বিশ্লেষণে ১–৩ বছরের অভিজ্ঞতা
ITযেকোনো Stack-এ Development, API, Database Management, Security-তে ১–৭ বছরের অভিজ্ঞতা
MCCContent Writing, Media Strategy, Social Media Management, Editing-এ ১–৫ বছরের অভিজ্ঞতা
LOILegal Research, OSINT, Cyber Law, Compliance, তদন্ত পদ্ধতিতে ১–৭ বছরের অভিজ্ঞতা
OCWCCrime Analysis, OSINT, আর্থিক জালিয়াতি তদন্ত, Data Analysis-এ ১–৫ বছরের অভিজ্ঞতা
DFMemory/Mobile/Network/Cloud Forensics, Malware Analysis, Crypto Analysis-এ ১–৭ বছরের অভিজ্ঞতা
TCCATraining, Blockchain, AI/ML, Data Science, Public Policy, HR, Finance-এ ১–৭ বছরের অভিজ্ঞতা
CFDisk/Mobile/Malware/Crypto/Audio/Cloud/Network Forensics-এ ১–৭ বছরের অভিজ্ঞতা

নির্বাচন পদ্ধতি

প্রার্থী বাছাই করা হবে মোট পাঁচটি ধাপে —

১. আবেদন যাচাই — যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে

২. লিখিত পরীক্ষা বা টেকনিক্যাল অ্যাসেসমেন্ট (প্রযোজ্য ক্ষেত্রে)

৩. ইন্টারভিউ বা প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট

৪. ডকুমেন্ট ভেরিফিকেশন

৫. চূড়ান্ত নির্বাচন


কীভাবে আবেদন করবেন?

১. অফিসিয়াল পোর্টাল https://jobs.f1infotech.in-এ যান

২. নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন এবং নিজের যোগ্য বিভাগটি বেছে নিন

৩. নিচের ৮টি বিভাগ থেকে পছন্দেরটিতে ক্লিক করুন — CTI, IT, MCC, LOI, OCWC, DF, TCCA অথবা CF (Assam)

৪. নাম, ইমেল, মোবাইল নম্বর ও অভিজ্ঞতার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন

৫. ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাদার তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন

৬. Resume/CV, শিক্ষাগত সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণপত্র ও পরিচয়পত্র নির্ধারিত ফরম্যাটে আপলোড করুন

৭. সমস্ত তথ্য যাচাই করে আবেদন সাবমিট করুন

৮. কনফার্মেশন পেজ বা অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে রাখুন ভবিষ্যতের জন্য

Online Apply Now


Read More:: NTPC-তে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২৬ — এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট বিভাগে চাকরির বিজ্ঞপ্তি

Leave a Comment