সোমবার (২২ জুন ২০২৬) বিধানসভায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পূর্ণ বাজেট (West Bengal Budget 2026) পেশ করেছেন। বাজেট বক্তব্যে তিনি বলেন, “আমাদের সরকারের লক্ষ্য রাজ্যের গৌরব ফিরিয়ে আনা এবং বিকশিত ভারতের অংশ হিসেবে বিকশিত বাংলা গড়ে তোলা।” সরকারি চাকরি, মহিলা কল্যাণ, শিল্প ও পরিকাঠামো — সব ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা এসেছে এই বাজেটে।
এক লক্ষ সরকারি চাকরি, ৩৩% মহিলাদের জন্য
বাজেটের সবচেয়ে বড় ঘোষণা হলো বিভিন্ন শূন্যপদে মোট এক লক্ষ সরকারি কর্মী নিয়োগের সিদ্ধান্ত। অর্থমন্ত্রী জানিয়েছেন, এই শূন্যপদগুলোর ৩৩% মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে রাজ্য পুলিশ বাহিনীতে ২০ হাজার পদ পূরণ করা হবে।
অন্নপূর্ণা যোজনায় ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ
মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্প অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা মাসে ৩০০০ টাকা করে পাবেন।
বেকার যুবদের জন্য ভরসা কর্মসাথী প্রকল্প
বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা কর্মসাথী’ প্রকল্পের আওতায় মাসে ৩০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে।
সরকারি কর্মীদের জন্য DA বৃদ্ধি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীরা যথাসময়ে কেন্দ্রীয় সরকারের কর্মীদের সমান মহার্ঘ ভাতা (DA) পাবেন। অক্টোবর থেকে অতিরিক্ত ২০% DA বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
ICDS, ASHA কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি
১. ICDS প্রকল্পের আশা কর্মীদের বেতন মাসে ৫০০০ টাকা বাড়ানো হবে
২. সিভিক ভলান্টিয়ার ও সিভিল পুলিশের বেতন মাসে ২০০০ টাকা বাড়ানো হবে
৩. PM POSHAN প্রকল্পের রান্নার সহায়কদের সম্মানী ১০০০ টাকা বাড়ানো হবে
৪. মিড-ডে মিলের জন্য প্রতিটি ছাত্রের বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হবে, খাবার তৈরি ও বিতরণে সাহায্য করবে ইসকন
শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ঘোষণা
১. আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে চারটি নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে
২. রাজ্যে নতুন আয়ুষ বিভাগ চালু হবে, MBBS আসন ৬৫০টি এবং স্নাতকোত্তর আসন ৪৫০টি বাড়ানো হবে
৩. রাজ্যে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি বরাদ্দ করা হবে এবং নতুন মহিলা কলেজ গড়ে তোলা হবে
৪. কলেজগুলোতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে
৫. রাজ্য ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রীদের জন্য ৫০,০০০ টাকার বৃত্তি ঘোষণা করা হয়েছে
মহিলাদের জন্য বিনামূল্যে বাস ও পিঙ্ক কার্ড
মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার জন্য ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শীঘ্রই মহিলাদের জন্য ‘পিঙ্ক কার্ড’ চালু করার ঘোষণাও দিয়েছেন অর্থমন্ত্রী।
#WATCH | Kolkata, West Bengal | The newly elected BJP government in West Bengal, with Finance Minister Swapan Dasgupta, to present the state’s first full Budget for FY 2026-27 in the Assembly.
(Video Source: CMO) pic.twitter.com/Kh5gmwZG3I
— ANI (@ANI) June 22, 2026
শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রে বড় পদক্ষেপ
১. পূর্ব মেদিনীপুরের দাদনপত্রাবড়ে একটি ইন্টিগ্রেটেড ডিপ সি পোর্ট তৈরি হবে
২. কলকাতার কাছে কল্যাণীতে নতুন গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য ১০০০ থেকে ১৫০০ একর জমি বরাদ্দ করা হবে
৩. ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগকারীদের স্থানীয় স্তরের অনুমতির প্রয়োজন হবে না
৪. শিল্পের জন্য ইনসেন্টিভ পুনরায় চালু করে ৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
৫. শহরাঞ্চলে জমির সম্ভাবনা কাজে লাগাতে Urban Land (Ceiling and Regulation) Act, 1976 পুনর্বিবেচনা করা হবে
MGNREGA-র বিকল্প হিসেবে VB-G RAM G প্রকল্প
২০২১ সাল থেকে স্থগিত থাকা MGNREGA-র গ্রামীণ কর্মসংস্থানের বিকল্প হিসেবে VB-G RAM G প্রকল্পের আওতায় কাজের সুযোগ তৈরিতে ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বিধায়কদের তহবিল বৃদ্ধি
বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিল বার্ষিক ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে।
রাজ্যের ঋণের বোঝা
প্রসঙ্গত, রাজ্যের মোট বকেয়া ঋণ ৭.৫ লক্ষ কোটি টাকার বেশি, যা GSDP-র প্রায় ৩৮%। বড় রাজ্যগুলোর মধ্যে এই অনুপাত সবচেয়ে বেশি। বছরে সুদ পরিশোধেই খরচ হয় প্রায় ৪৯,০০০ কোটি টাকা, যা রাজ্যের আর্থিক স্বাধীনতা সীমিত করছে। এই বিশাল ঋণের বোঝা সামলেই জনকল্যাণ ও আর্থিক সংস্কারের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেছে এই বাজেট।
