লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হবে? বিজেপি সরকারের মন্ত্রীসভায় নেওয়া হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

দীর্ঘ ১৫ বছর পর পশ্চিমবঙ্গে বদলে গেছে রাজনৈতিক ছবি। ২০২৬ বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন জিতে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথের পরই আজ বসল নতুন সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠক। সেখানে মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন যেটা সাধারণ মানুষের মনে ঘুরছিল — লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলো বন্ধ হবে কিনা? সেই প্রশ্নের জবাবও এসেছে এই বৈঠকে।


লক্ষ্মীর ভান্ডার বন্ধ হচ্ছে না

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগের সরকারের চালু করা সমস্ত প্রকল্প এখনই বন্ধ করা হবে না। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রীসহ ১০ বছর বা ৩০ বছর আগে চালু হওয়া প্রকল্পগুলো আগের মতোই চলতে থাকবে। DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।


প্রথম ক্যাবিনেটে যে ৬টি সিদ্ধান্ত নেওয়া হলো

১. খুন হওয়া বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব সরকারেরঃ রাজনৈতিক সহিংসতায় যে ৩২১ জন বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সমস্ত দায়িত্ব নেবে রাজ্য সরকার।

২. সীমান্তে বেড়ায় জমি হস্তান্তরের কাজ শুরুঃ ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩. আয়ুষ্মান ভারতসহ সব কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হলো রাজ্যঃ আগের তৃণমূল সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু করেনি। এবার সেই বাধা সরিয়ে আয়ুষ্মান ভারতসহ সব কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে।

৪. কেন্দ্রীয় প্রশিক্ষণে যোগ দেবেন IAS ও IPS অফিসাররাঃ রাজ্যের IAS ও IPS অফিসারদের কেন্দ্রীয় প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৫. CRPC-এর বদলে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) কার্যকরঃ পুরনো ফৌজদারি কার্যবিধি (CRPC)-এর পরিবর্তে রাজ্যে এবার থেকে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) কার্যকর হবে।

৬. সরকারি চাকরির বয়সসীমা ৫ বছর বাড়ানো হলোঃ এটি সম্ভবত চাকরিপ্রার্থীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা এক ধাক্কায় ৫ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে।


সব মিলিয়ে বিজেপি সরকারের প্রথম দিনেই বেশ কিছু সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধার প্রকল্পগুলো বহাল রেখে একই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্প চালু এবং প্রশাসনিক সংস্কারের সংকেত দিয়ে শুরু হলো শুভেন্দু অধিকারীর সরকার।

Read More:: Ayushman Bharat Card: এখন পশ্চিমবঙ্গেও বিনামূল্যে ৫ লক্ষ টাকার চিকিৎসা — কার্ড তৈরি করুন এভাবে

Leave a Comment