Reliance Jio ইন্টার্নশিপ ২০২৬ — মাসে ১১,০০০ টাকা স্টাইপেন্ড, আবেদন করুন ২৯ মে’র মধ্যে

Reliance Jio ২০২৬ সালের জন্য Jio Home Service Intern পদে আবেদন করার জন্য আহ্বান করেছে। ইন্টার্নশিপ করতে চাইছেন? তাহলে এই সুযোগটা মিস করবেন না। নিচে এই ইন্টার্নশিপ সম্পর্কে বিস্তারিত জানুন।


Reliance Jio সম্পর্কে

Reliance Jio Infocomm Limited, যা সাধারণত Jio নামেই পরিচিত, ভারতের একটি শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ কোম্পানি। এটি Jio Platforms-এর একটি সহযোগী প্রতিষ্ঠান এবং মহারাষ্ট্রের নবী মুম্বাইতে এর সদর দফতর অবস্থিত। দেশের সবগুলো ২২টি টেলিকম সার্কেলে Jio-র জাতীয় LTE নেটওয়ার্কের কভারেজ রয়েছে।


Jio ইন্টার্নশিপের অধীনে কী কী কাজ করতে হবে?

এই ইন্টার্নশিপে মূলত ফিল্ড-ভিত্তিক কাজ করতে হবে —

১. JioFiber ও AirFiber সংযোগ স্থাপন ও রক্ষণাবেক্ষণে সহায়তা করা

২. ফিল্ড টেকনিশিয়ানদের অপারেশনাল কাজে সাপোর্ট দেওয়া এবং সাধারণ সমস্যা সমাধানে সাহায্য করা

৩. সরঞ্জাম ও উপকরণ সঠিকভাবে ব্যবহার করা এবং নিরাপত্তা বিধি মেনে চলা

৪. গ্রাহক সেবা ও টেকনিক্যাল অপারেশনে হাতে-কলমে দক্ষতা অর্জন করা


Jio ইন্টার্নশিপ কোথায় এবং কতদিনের জন্য?

এই ইন্টার্নশিপের কর্মস্থল মুম্বাই। মেয়াদ হবে ৬ মাস


কী কী সুবিধা পাবেন?

  • প্রতি মাসে ১১,০০০ টাকা স্টাইপেন্ড
  • ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেটলেটার অফ রেকমেন্ডেশন

Reliance Jio internship Apply Online

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীদের ২৯ মে ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

Read More: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় AGM পদে নিয়োগ ২০২৬ — এখনই আবেদন করুন

Leave a Comment