Ayushman Bharat Card: এখন পশ্চিমবঙ্গেও বিনামূল্যে ৫ লক্ষ টাকার চিকিৎসা — কার্ড তৈরি করুন এভাবে

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা আয়ুষ্মান ভারত প্রকল্প অবশেষে রাজ্যে চালু হতে চলেছে। ৯ মে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের পরেই প্রথম ক্যাবিনেট বৈঠকে এই প্রকল্পে সবুজ সংকেত দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে এবার থেকে বাংলার মানুষও প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।

তবে এই সুবিধা পেতে হলে আগে একটি কাজ করতেই হবে — আয়ুষ্মান কার্ড তৈরি। চলুন জেনে নেওয়া যাক পুরো প্রক্রিয়াটা।


আয়ুষ্মান কার্ড কী এবং কেন দরকার?

Pradhan Mantri Jan Arogya Yojana বা PMJAY-এর আওতায় যোগ্য পরিবারগুলো এই কার্ডের মাধ্যমে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা নিতে পারেন। বার্ষিক সর্বোচ্চ সীমা ₹৫ লক্ষ — যা একটি সাধারণ পরিবারের জন্য বড় ভরসার জায়গা।


কোন কোন কাগজপত্র লাগবে?

কার্ড তৈরির আগে কিছু জরুরি নথি হাতের কাছে রাখুন —

  • আধার কার্ড (মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে)
  • রেশন কার্ড
  • আয়ের শংসাপত্র
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

প্রথমে যোগ্যতা যাচাই করুন

কার্ড তৈরির আগে নিজের যোগ্যতা যাচাই করা জরুরি। এর জন্য—

ধাপ ১: সরাসরি যান pmjay.gov.in ওয়েবসাইটে।

ধাপ ২: হোমপেজে “Am I Eligible” অপশনে ক্লিক করুন এবং চাওয়া তথ্যগুলো পূরণ করুন। কয়েক মিনিটের মধ্যেই জানতে পারবেন আপনি এই প্রকল্পের আওতায় পড়েন কিনা।


কীভাবে কার্ড তৈরি করবেন?

তিনটি উপায়ে আয়ুষ্মান কার্ড বানানো যায়—

১. অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে মোবাইলে Ayushman App ডাউনলোড করুন। “Beneficiary” হিসেবে লগইন করে মোবাইল নম্বর দিন। OTP যাচাইয়ের পরে স্কিম (PMJAY) ও রাজ্যের তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করুন।

২. নিকটস্থ CSC কেন্দ্রে গিয়ে কাছের Common Service Centre-এ গেলে সেখানকার কর্মীরাই যোগ্যতা যাচাই থেকে শুরু করে আবেদন জমা পর্যন্ত সব করে দেবেন।

Ayushman Bharat Official Website 


কী কী সুবিধা পাবেন?

একবার কার্ড হাতে পেলে তালিকাভুক্ত যেকোনো হাসপাতালে ভর্তি হওয়ার সময় এটি দেখালেই চিকিৎসা শুরু হবে — কোনো অগ্রিম টাকা ছাড়াই। বছরে মোট ₹৫ লক্ষ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।


দেরি না করে আজই যোগ্যতা যাচাই করুন এবং পরিবারের সবার জন্য কার্ড তৈরি করে নিন।

Read More:: NITI Aayog ইন্টার্নশিপ ২০২৬ — ভারত সরকারের এই সুযোগ মিস করবেন না

Leave a Comment