NITI Aayog ইন্টার্নশিপ ২০২৬ — ভারত সরকারের এই সুযোগ মিস করবেন না

ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান NITI Aayog ২০২৬ সালের জন্য ইন্টার্নশিপের আবেদন আহ্বান করেছে। সরকারি কাজের অভিজ্ঞতা নিতে চাইছেন? তাহলে এটি আপনার জন্য দারুণ একটি সুযোগ। নিচে বিস্তারিত জানুন।


NITI Aayog সম্পর্কে

NITI Aayog হলো ভারত সরকারের একটি পাবলিক পলিসি থিংক ট্যাংক। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং রাজ্য সরকারগুলোকে কেন্দ্রীয় অর্থনৈতিক নীতি প্রণয়নে যুক্ত করার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে।


ইন্টার্নশিপে কী করতে হবে?

ইন্টার্নরা NITI Aayog-এর বিভিন্ন Verticals, Divisions ও Units-এ কাজ করার সুযোগ পাবেন। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজে সহায়তা করা হবে মূল দায়িত্ব। পাশাপাশি ভারতীয় সরকারের কার্যপদ্ধতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ মিলবে, যা ভবিষ্যৎ ক্যারিয়ারে বাড়তি সুবিধা দেবে।


আবেদনের যোগ্যতা

দেশ বা বিদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে শর্ত রয়েছে —

স্নাতক শিক্ষার্থীদের জন্য: দ্বিতীয় বর্ষ বা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন এবং দ্বাদশ শ্রেণিতে কমপক্ষে ৮৫% নম্বর পেয়েছেন।

স্নাতকোত্তর বা গবেষণা শিক্ষার্থীদের জন্য: প্রথম বর্ষ বা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন এবং স্নাতকে কমপক্ষে ৭০% নম্বর পেয়েছেন।

সদ্য পাস করা শিক্ষার্থীদের জন্য: স্নাতক বা স্নাতকোত্তর শেষ করে উচ্চশিক্ষার অপেক্ষায় আছেন এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে সব বর্ষ বা সেমিস্টার মিলিয়ে কমপক্ষে ৭০% নম্বর থাকতে হবে। শেষ পরীক্ষার ফলাফল প্রকাশের মাস থেকে পছন্দের ইন্টার্নশিপ মাসের মধ্যে ছয় মাসের বেশি ব্যবধান থাকা যাবে না।


ইন্টার্নশিপের সময়কাল

ইন্টার্নশিপের মেয়াদ কমপক্ষে ৬ সপ্তাহ, সর্বোচ্চ ৬ মাস। জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত যেকোনো পছন্দের মাস বেছে নেওয়া যাবে। নির্ধারিত সময় সম্পন্ন না করলে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না।


কী সুবিধা পাবেন?

ইন্টার্নশিপ সফলভাবে শেষ করলে সংশ্লিষ্ট Subject Division-এর Adviser-এর স্বাক্ষরিত সার্টিফিকেট দেওয়া হবে।


কীভাবে আবেদন করবেন?

১. https://workforindia.niti.gov.in/intern/InternshipEntry/PCInternshipEntry.aspx এই লিংকে গিয়ে আবেদন করুন

২. ফর্ম পূরণের নির্দেশনা দেখতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে Instruction PDF ডাউনলোড করুন

মনে রাখবেন, প্রতি মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত আবেদন লিংক খোলা থাকে। এছাড়া একটি আর্থিক বছরে একজন প্রার্থী মাত্র একবারই আবেদন করতে পারবেন।


আবেদনের শেষ তারিখ

১০ মে ২০২৬ তারিখ অবধি অনলাইনে আবেদন করা যাবে।

Apply for NITI Aayog internship, Click here

Read More:: যুবশক্তি কার্ড করলে ৩০০০ টাকা বেকার ভাতা পাবেন, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?-Yuva Shakti Bhorosa Card

Leave a Comment