Yuva Shakti Bhorosa Card: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে চলেছে। আর সরকার গঠনের আগেই বিজেপি একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল — তার মধ্যে সবচেয়ে আলোচিত হলো বেকার যুবক-যুবতীদের মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো — এই টাকা কবে থেকে ঢুকবে এবং নতুন করে আবেদন করতে হবে কিনা?
যুবশক্তি ভরসা কার্ড কী?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতদিন ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের মাসে ১৫০০ টাকা ভাতা দিত। তবে অনেকেই অভিযোগ করেছিলেন যে তাড়াহুড়ো করে চালু করার কারণে তাঁরা সেই টাকা পাননি।
এবার বিজেপি সেই টাকার পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। ‘যুবশক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bhorosa Card) প্রকাশ অনুষ্ঠানে বিজেপি স্পষ্ট জানিয়েছে — যতদিন বেকাররা তাঁদের ন্যায্য কর্মসংস্থান না পাচ্ছেন, ততদিন প্রতি মাসে তাঁদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে দেওয়া হবে।
কবে থেকে টাকা ঢুকবে?
নবান্ন সূত্রে জানা গেছে, মে মাসেই সরকার গঠন হবে। তাই এই মাসে নতুন কোনো পরিবর্তন হবে না। জুন মাস থেকে বর্ধিত বেকার ভাতা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।
কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে?
যে ব্যাংক অ্যাকাউন্টে এতদিন যুবসাথীর টাকা পেতেন, সেই একই অ্যাকাউন্টে যুবশক্তির ৩ হাজার টাকা ঢুকবে।
নতুন করে আবেদন করতে হবে কি?
হ্যাঁ, করতে হবে। সবকিছু নতুন করে হবে। নতুন আবেদন নেওয়া হবে এবং পুনরায় ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশনে যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের অ্যাকাউন্টেই যুবশক্তি প্রকল্পের টাকা পাঠানো হবে। তাই অপেক্ষায় থাকুন — শীঘ্রই আবেদনের প্রক্রিয়া শুরু হবে।
যুবশক্তি ভরসা কার্ডের প্রতিশ্রুতি
(১) চাকরি না পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা।
(২) স্টার্ট আপের জন্য ১০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান।
(৩) আগামী ৫ বছরে ১ কোটি যুবক-যুবতীর কর্মসংস্থান এর ব্যবস্থা।
(৪) সরকারি চাকরির বয়সসীমার ক্ষেত্রে ৫ বছরের ছাড়।
(৫) ২০২৬-এর ডিসেম্বরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ।
Read More:: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, ক্ষমতায় এসে বেকারদের মাসে ৩০০০ টাকা দেবে, আর কী কী করবে?
