সাউথ ইস্টার্ন রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৬ —শূন্যপদ রয়েছে ১০৭৯ টি, আবেদন এর লাস্ট ডেট ১৮ জুন

রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ করার সুযোগ খুঁজছেন? সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (SECR), নাগপুর ডিভিশন ও মোতিবাগ ওয়ার্কশপ সম্প্রতি অ্যাপ্রেন্টিস পদে মোট ১০৭৯টি শূন্যপদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Fitter, Electrician, COPA, Mechanic Diesel, Welder-সহ বিভিন্ন ট্রেডে এই নিয়োগ হবে। মাধ্যমিক পাস ও ITI সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৯ মে ২০২৬ থেকে।


সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (SECR) নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য

বিষয়তথ্য
সংস্থার নামSouth East Central Railway (SECR)
পদের নামAct Apprentice
মোট শূন্যপদ১০৭৯ (নাগপুর ডিভিশন — ৯৭৭, মোতিবাগ ওয়ার্কশপ — ১০২)
আবেদন শুরু১৯ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ১৮ জুন ২০২৬ (রাত ১১টা ৫৯ মিনিট)
আবেদন পদ্ধতিঅনলাইন (NAPS পোর্টাল)
অফিসিয়াল পোর্টালwww.apprenticeshipindia.gov.in

গুরুত্বপূর্ণ তারিখ

বিষয়তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ১৮ মে ২০২৬
আবেদন শুরু১৯ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ১৮ জুন ২০২৬ (রাত ১১টা ৫৯ মিনিট)

ট্রেডভিত্তিক শূন্যপদ

নাগপুর ডিভিশন (মোট ৯৭৭টি)

ট্রেডশূন্যপদ
Electrician২৬৭
COPA১৫৮
Mechanic Diesel১২৪
Fitter৯০
Wireman৪৬
Painter৪৪
Carpenter৪১
Plumber৩৩
Stenographer (English)২৫
Mechanic Machine Tool Maintenance২৩
Welder২২
Electronics Mechanic২১
Cable Jointer২১
Machinist১৭
Mason১৬
Turner
অন্যান্য ট্রেড৪৪

মোতিবাগ ওয়ার্কশপ (মোট ১০২টি)

ট্রেডশূন্যপদ
Fitter৪৪
Electrician১৮
Carpenter১০
COPA১৩
Painter
Turner
Welder
Steno (English)

SECR Apprentice Notification 2026 PDF: Download

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক (10th) বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে এবং NCVT বা SCVT প্রদত্ত সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে।

দুটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন — পোর্টালে শুধুমাত্র মাধ্যমিক ও ITI-এর নম্বর দিতে হবে, অন্য কোনো উচ্চতর যোগ্যতার তথ্য দেওয়া যাবে না। এছাড়া Engineering Graduate বা Diploma Holder-রা এই নিয়োগে আবেদন করতে পারবেন না।

বয়সসীমা:

ক্যাটাগরিবয়সের ছাড়জন্ম তারিখের সীমা
General (UR)নেই১৯ মে ২০০২ – ১৯ মে ২০১১
OBC৩ বছর১৯ মে ১৯৯৯ – ১৯ মে ২০১১
SC/ST৫ বছর১৯ মে ১৯৯৭ – ১৯ মে ২০১১
PwBD/প্রাক্তন সেনা১০ বছর১৯ মে ১৯৯২ – ১৯ মে ২০১১

কীভাবে আবেদন করবেন?

১. NAPS পোর্টাল www.apprenticeshipindia.gov.in-এ যান

২. এখনো রেজিস্ট্রেশন না থাকলে Candidate হিসেবে নতুন রেজিস্ট্রেশন করুন

৩. South East Central Railway বা Establishment Code — নাগপুর ডিভিশনের জন্য E05202702695 এবং মোতিবাগ ওয়ার্কশপের জন্য E05202702494 দিয়ে সার্চ করুন

৪. পছন্দের অ্যাপ্রেন্টিসশিপ সুযোগের পাশে “Apply” বাটনে ক্লিক করুন

৫. ব্যক্তিগত তথ্য, মাধ্যমিক ও ITI-এর নম্বর এবং পছন্দের ট্রেড সতর্কতার সঙ্গে পূরণ করুন

৬. নাগপুর ডিভিশন বা মোতিবাগ ওয়ার্কশপ — যেকোনো একটি বেছে নিন

৭. ছবি, সিগনেচার, মাধ্যমিকের মার্কশিট, ITI সার্টিফিকেট ও জাতি সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) আপলোড করুন

৮. আবেদন সাবমিট করুন এবং Registration Number নোট করে রাখুন

৯. আবেদনপত্রের প্রিন্টআউট রেখে দিন ভবিষ্যতের জন্য

Read More:: রাজ্য পুলিশে ৬০ হাজার নিয়োগ! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Leave a Comment