অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে অবশেষে চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করল রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না, কীভাবে নতুন করে আবেদন করতে হবে — সব কিছু বিস্তারিত জানানো হয়েছে সেই নির্দেশিকায়। আগামী ১ জুন ২০২৬ থেকেই এই প্রকল্প কার্যকর হবে।
কারা পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা?
২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে।
কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা?
নিচের শ্রেণির মহিলারা এই প্রকল্পের বাইরে থাকবেন —
১. সরকারি চাকরিজীবী মহিলা
২. পেনশনভোগী মহিলা
৩. আয়করদাতা মহিলা
৪. লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের মধ্যে যারা মৃত, শিফটেড, ডিলিটেড বা SIR ২০২৬ চলাকালীন অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন
যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে তাদের কী হবে?
লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত বর্তমান উপভোক্তাকে স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হবে। তবে যারা উপরে উল্লিখিত কারণে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তারা এই সুবিধা পাবেন না।
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কীভাবে পাবেন?
আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি DBT (Direct Bank Transfer)-এর মাধ্যমে প্রতি মাসে টাকা পাঠানো হবে।
নতুন করে কীভাবে আবেদন করবেন?
যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি অর্থাৎ নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করতে চান, তাদের জন্য ১ জুন ২০২৬ থেকেই ‘Annapurna Yojana Portal‘-এ অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে।
অন্নপূর্ণা ভাণ্ডার এর আবেদন যাচাইয়ের প্রক্রিয়া
১. গ্রামীণ এলাকায় BDO-র মাধ্যমে এবং শহরাঞ্চলে SDO-র মাধ্যমে আবেদনপত্র যাচাই করা হবে
২. তারা সার্টিফাই করে সংশ্লিষ্ট জেলাশাসক বা কমিশনারের কাছে পাঠাবেন
৩. জেলাশাসক বা কমিশনারের অনুমোদন পেলেই আবেদনকারীকে Annapurna Yojana Portal-এ আপলোড করা হবে
অর্থাৎ জেলায় জেলাশাসক এবং কলকাতা পুরসভার ক্ষেত্রে কমিশনারই হবেন চূড়ান্ত অনুমোদনকারী।
বিজেপির নির্বাচনী ইশতেহারে অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এই পদক্ষেপ নিল রাজ্য সরকার।
Read More:: রাজ্য পুলিশে ৬০ হাজার নিয়োগ! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
