রাজ্যের কলেজে গেস্ট লেকচারার নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন? পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বনমালী কলেজ সম্প্রতি গেস্ট লেকচারার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৮টি বিষয়ে অতিথি শিক্ষক নেওয়া হবে। কোনো লিখিত পরীক্ষা নেই — সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ হবে। জেলার স্থায়ী বাসিন্দা যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে 

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামপাঁশকুড়া বনমালী কলেজ (স্বশাসিত)
পদের নামগেস্ট লেকচারার
নিয়োগ পদ্ধতিসরাসরি ইন্টারভিউ
অফিসিয়াল ওয়েবসাইটwww.panskurabanamalicollege.ac.in

কোন কোন বিষয়ে নিয়োগ হবে?

মোট ৮টি বিষয়ে গেস্ট লেকচারার নেওয়া হবে —

১. Biotechnology

২. Microbiology

৩. Geography

৪. BMLT

৫. Food and Nutrition

৬. BCA ৭. Botany

৮. Physiology

শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫৫% নম্বরসহ স্নাতকোত্তর পাস করতে হবে। যাদের NET, SET বা Ph.D. ডিগ্রি আছে, তারা নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।

বেতন

বিজ্ঞপ্তিতে বেতনের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। ইন্টারভিউয়ের সময় সরাসরি তা নির্ধারণ করা হবে।

আবেদন পদ্ধতি

এই নিয়োগে আগে থেকে আলাদা করে কোনো আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন সরাসরি কলেজে উপস্থিত হতে হবে এবং সেখানেই হাতে লেখা আবেদনপত্র জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

১. সাদা কাগজে হাতে লেখা আবেদনপত্র

২. আপডেটেড CV বা জীবনপঞ্জি

৩. মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত সমস্ত পরীক্ষার অরিজিনাল সার্টিফিকেট ও মার্কশিট

৪. NET/SET/Ph.D.-এর সার্টিফিকেট (থাকলে)

সব নথিপত্রের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিও সঙ্গে রাখুন।

নিয়োগ পদ্ধতি

কোনো লিখিত পরীক্ষা নেই। শুধুমাত্র Personality Test ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

Official Notice Download

Official Website: Visit Now

গুরুত্বপূর্ণ তারিখ

বিষয়তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ৯ জুন ২০২৬
ইন্টারভিউ (Biotechnology, Microbiology, Geography, BMLT, Food and Nutrition, BCA)২৫ জুন ২০২৬
ইন্টারভিউ (Botany, Physiology)৪ জুলাই ২০২৬
রিপোর্টিং সময়সকাল ১১টা

ঠিকানা: পাঁশকুড়া বনমালী কলেজ (স্বশাসিত), পোস্ট অফিস — পাঁশকুড়া আর.এস., পিন — ৭২১১৫২, জেলা — পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। 

Read More: সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় ৪,৫০০ শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু হলো-Central Bank of India Apprentice Recruitment 2026

Leave a Comment