সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় ৪,৫০০ শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু হলো-Central Bank of India Apprentice Recruitment 2026

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (Central Bank of India) ২০২৬ সালের অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে মোট ৪,৫০০ জন প্রার্থীকে এক বছরের জন্য অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১২ জুন ২০২৬ থেকে ২২ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রার্থীদের প্রথমে NATS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর BFSI SSC পোর্টালের মাধ্যমে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ জুলাই ২০২৬-এর প্রথম সপ্তাহ।


Central Bank of India Apprentice Recruitment 2026: Overview

বিষয়বিবরণ
সংস্থাCentral Bank of India
পদের নামApprentice
মোট শূন্যপদ4,500
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ12 June 2026
আবেদন শুরুর তারিখ12 June 2026
আবেদন শেষের তারিখ22 June 2026
আবেদন পদ্ধতিOnline
নির্বাচন প্রক্রিয়াOnline Exam + Local Language Test
মাসিক স্টাইপেন্ড₹15,000
অফিসিয়াল ওয়েবসাইটcentralbank.bank.in
আবেদন পোর্টালNATS ও BFSI SSC
শিক্ষাগত যোগ্যতাস্নাতক (Graduation)
পরীক্ষার সম্ভাব্য তারিখজুলাই ২০২৬-এর প্রথম সপ্তাহ

Central Bank of India Apprentice Recruitment 2026 Notification

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে রাজ্যভিত্তিক শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া, ভাষা পরীক্ষার নিয়ম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।


Central Bank of India Apprentice Vacancy 2026

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪,৫০০টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।


কীভাবে আবেদন করবেন?

প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া

ধাপ ১: একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি প্রস্তুত রাখুন।

ধাপ ২: NATS পোর্টালে গিয়ে Student Register/Login অপশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন।

ধাপ ৩: রেজিস্ট্রেশনের পর প্রাপ্ত Enrolment ID সংরক্ষণ করে রাখুন।

ধাপ ৪: NATS-এ সফল রেজিস্ট্রেশনের পর BFSI SSC-এর পক্ষ থেকে ইমেলের মাধ্যমে আবেদন সংক্রান্ত তথ্য পাঠানো হবে।

ধাপ ৫: BFSI SSC পোর্টালে লগইন করে ক্যাটাগরি, ট্রেনিং জেলার পছন্দ এবং অন্যান্য তথ্য পূরণ করুন।

ধাপ ৬: প্রয়োজনীয় নথি, ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

ধাপ ৭: সমস্ত তথ্য যাচাই করে আবেদনপত্র সাবমিট করুন।

ধাপ ৮: কোনও প্রশ্ন থাকলে [email protected] ইমেল আইডিতে যোগাযোগ করতে পারবেন।


Application Fee

ক্যাটাগরিআবেদন ফিGST সহ মোট ফি
General / EWS / OBC (Male)₹800₹944
General / EWS / OBC (Female)₹600₹708
SC / ST₹200₹236
PwBD₹200₹236
Transgender₹200₹236

Central Bank of India Apprentice Eligibility 2026

বয়সসীমা

৩১ মে ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

বয়সে ছাড়

ক্যাটাগরিবয়সে ছাড়
SC/ST৫ বছর
OBC৩ বছর
PwBD (UR/EWS)১০ বছর
PwBD (OBC)১৩ বছর
PwBD (SC/ST)১৫ বছর
বিধবা/ডিভোর্সি মহিলা (Gen/EWS)৩৫ বছর পর্যন্ত
বিধবা/ডিভোর্সি মহিলা (OBC)৩৮ বছর পর্যন্ত
বিধবা/ডিভোর্সি মহিলা (SC/ST)৪০ বছর পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতা

যোগ্যতাবিবরণ
Graduationস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক
ডিগ্রি অর্জনের তারিখ১ জানুয়ারি ২০২২ বা তার পরে
প্রয়োজনীয় নথিমার্কশিট ও ডিগ্রি/প্রভিশনাল সার্টিফিকেট
NATS Registrationবাধ্যতামূলক

গুরুত্বপূর্ণ: যাঁরা ইতিমধ্যে কোনও অ্যাপ্রেন্টিসশিপ সম্পন্ন করেছেন অথবা স্নাতক হওয়ার পর এক বছর বা তার বেশি চাকরির অভিজ্ঞতা রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন না।


Central Bank of India Apprentice Exam Pattern 2026

বিষয়প্রশ্ন সংখ্যানম্বর
General / Financial Awareness2020
Quantitative & Reasoning Aptitude2020
Computer Knowledge2020
General English2020
Central Bank Products & Services2020
মোট100100

পরীক্ষার সময়: ৬০ মিনিট

নেগেটিভ মার্কিং: নেই

অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের Local Language Test দিতে হবে (যদি ১০ম বা ১২শ শ্রেণিতে সংশ্লিষ্ট ভাষা না পড়ে থাকেন)।


স্টাইপেন্ড ও সুবিধা

নির্বাচিত প্রার্থীরা এক বছরের জন্য প্রতি মাসে ₹১৫,০০০ স্টাইপেন্ড পাবেন।

বিষয়বিবরণ
মাসিক স্টাইপেন্ড₹15,000
প্রশিক্ষণের মেয়াদ১২ মাস
অন্যান্য ভাতাপ্রযোজ্য নয়
ছুটিপ্রতি মাসে ১টি Casual Leave
কাজের সময়ব্যাংকের ক্লারিক্যাল স্টাফদের সমান
ওভারটাইমঅনুমোদিত নয়
স্থায়ী চাকরির দাবিকরা যাবে না

গুরুত্বপূর্ণ তারিখ

ইভেন্টতারিখ
আবেদন শুরু12 June 2026
আবেদন শেষ22 June 2026
ফি জমার শেষ তারিখ22 June 2026
অনলাইন পরীক্ষাজুলাই ২০২৬-এর প্রথম সপ্তাহ (সম্ভাব্য)
যোগ্যতা নির্ধারণের কাট-অফ তারিখ31 May 2026

Central Bank Recruitment 2026: Official Notification Download

Application Link: NATS (https://nats.education.gov.in) & BFSI SSC (https://beep.bfsissc.com)

Leave a Comment