কম যোগ্যতায় ভালো সরকারি চাকরি খুঁজছেন? তাহলে এই সুযোগটা আপনার জন্যই। ভারতীয় রেলওয়ে (CEN No. 01/2026) অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে মোট ১১,১২৭টি শূন্যপদে নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়ি ডিভিশনেও প্রচুর পদ খালি রয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৫ মে ২০২৬ থেকে।
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য
| বিষয় | তথ্য |
|---|---|
| বিজ্ঞপ্তি নম্বর | CEN No. 01/2026 |
| পদের নাম | অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) |
| মোট শূন্যপদ | ১১,১২৭ |
| পশ্চিমবঙ্গে শূন্যপদ | কলকাতা — ৭৪৪, শিলিগুড়ি — ৬০০ |
| শিক্ষাগত যোগ্যতা | ন্যূনতম মাধ্যমিক পাস |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.rrbapply.gov.in |
গুরুত্বপূর্ণ তারিখ
| বিষয় | তারিখ |
|---|---|
| আবেদন শুরু | ১৫ মে ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৪ জুন ২০২৬ (রাত ১১টা ৫৯ মিনিট) |
| আবেদন ফি জমার শেষ তারিখ | ১৬ জুন ২০২৬ |
| আবেদনপত্র সংশোধনের সুযোগ | ১৭ জুন – ২৬ জুন ২০২৬ |
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) এর শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (Matriculation/SSLC) পাস করতে হবে। পাশাপাশি নিচের যেকোনো একটি টেকনিক্যাল যোগ্যতা থাকতে হবে —
১. নির্দিষ্ট ট্রেডে (ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক ডিজেল, টার্নার ইত্যাদি) ITI সার্টিফিকেট
২. অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট
৩. মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা বা ডিগ্রি
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) এর বয়সসীমা
১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC (NCL) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
মেডিকেল স্ট্যান্ডার্ড
এই পদের জন্য শারীরিক মানদণ্ড বেশ কড়া। চশমা ছাড়া দূরের দৃষ্টিশক্তি (Distant Vision) ৬/৬ হতে হবে। আগে কখনো LASIK বা অন্য কোনো চোখের অস্ত্রোপচার করে থাকলে এই পদে আবেদন করা যাবে না।
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) এর বেতন
নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৯,৯০০ টাকা বেতন পাবেন। এর সঙ্গে রেলের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
Assistant Loco Pilot Official Notification Download
আবেদন ফি
সাধারণ ও OBC প্রার্থীদের জন্য ৫০০ টাকা — তবে প্রথম ধাপের পরীক্ষায় অংশ নিলে ৪০০ টাকা ফেরত পাওয়া যাবে। SC/ST, প্রাক্তন সেনাকর্মী, মহিলা, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে অনগ্রসর (EBC) প্রার্থীদের জন্য ২৫০ টাকা — পরীক্ষায় বসলে সম্পূর্ণ টাকাই ফেরত পাওয়া যাবে।
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) জন্য আবেদন প্রক্রিয়া
১. নিজের রিজিয়নের RRB-র অফিসিয়াল ওয়েবসাইটে যান (যেমন www.rrbkolkata.gov.in বা www.rrbmalda.gov.in)
২. ‘Create an Account’ অপশনে গিয়ে নাম, মোবাইল নম্বর ও ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করুন
৩. লাইভ ফটো ক্যাপচার করে আপলোড করুন
৪. কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) ও সিগনেচার আপলোড করুন
৫. আবেদন ফি জমা দিন
৬. আবেদন সাবমিট করুন
Apply Online for Assistant Loco Pilot
নিয়োগ পদ্ধতি
মোট ৫টি ধাপে প্রার্থী বাছাই করা হবে —
ধাপ ১ — CBT-1 (স্ক্রিনিং টেস্ট): ৭৫ নম্বরের পরীক্ষা, সময় ৬০ মিনিট। গণিত, মেন্টাল অ্যাবিলিটি ও জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে। প্রতিটি ভুল উত্তরে ১/৩ নম্বর কাটা যাবে। সাধারণ প্রার্থীদের ৪০% এবং সংরক্ষিত প্রার্থীদের ৩০% নম্বর পেলেই উত্তীর্ণ হওয়া যাবে।
ধাপ ২ — CBT-2: দুটি পার্টে বিভক্ত —
Part A: ১০০টি প্রশ্ন, সময় ৯০ মিনিট। গণিত, রিজনিং ও জেনারেল সায়েন্স। প্রতিটি ভুলে ১/৩ নম্বর কাটা যাবে। পাস নম্বর সাধারণদের জন্য ৪০% ও সংরক্ষিতদের জন্য ৩০%।
Part B: টেকনিক্যাল বিষয়ের পরীক্ষা। প্রতিটি ভুলে ১/৩ নম্বর কাটা যাবে। সব ক্যাটাগরির জন্য পাস নম্বর ৩৫%।
ধাপ ৩ — CBAT (কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট): আগের ধাপে উত্তীর্ণরা এই পরীক্ষায় বসবেন। ন্যূনতম ৪২ নম্বর পেতে হবে।
ধাপ ৪ — ডকুমেন্ট ভেরিফিকেশন: উত্তীর্ণ প্রার্থীদের মূল নথিপত্র যাচাই করা হবে।
ধাপ ৫ — মেডিকেল পরীক্ষা: চূড়ান্ত নিয়োগের আগে শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাই করা হবে।
Read More:: SBI-তে Trade Finance Officer নিয়োগ ২০২৬: শূন্যপদ ১০০টি, আবেদন করুন ২ জুনের মধ্যে
