পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য বড় সুখবর। সরকারি পরিষেবা এবার সরাসরি মানুষের দরজায় পৌঁছে দিতে আগামী ১৫ জুন থেকে রাজ্যে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যের নির্দিষ্ট কেন্দ্রগুলোতে এই বিশেষ ক্যাম্প চলবে।
একসঙ্গে মোট ৫৫টি সরকারি প্রকল্পে আবেদন করার সুযোগ মিলবে। অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, আয়ুষ্মান ভারতসহ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম থেকে নারী ও শিশু কল্যাণ — সব ধরনের পরিষেবা মিলবে এক ছাদের তলায়।
কোন কোন বিভাগের প্রকল্প থাকছে?
মোট ১১টি বিভাগের ৫৫টি প্রকল্প এই শিবিরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কৃষি বিভাগ
কৃষকদের জন্য ৪টি গুরুত্বপূর্ণ প্রকল্প থাকছে —
১. PM-Kisan Samman Nidhi — বার্ষিক ৬,০০০ টাকার কেন্দ্রীয় আর্থিক সহায়তা
২. Kisan Credit Card (KCC) — স্বল্প সুদে ঋণের সুবিধা
৩. Soil Health Card — মাটির গুণাগুণ পরীক্ষার কার্ড
৪. Agriculture Infrastructure Fund (AIF) — কৃষি পরিকাঠামো উন্নয়নের ফান্ড
অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ
SC, ST ও OBC পড়ুয়া এবং নাগরিকদের জন্য —
১. Pre-Matric and Post-Matric Scholarship — স্কুল ও কলেজ স্তরের বৃত্তি
২. Shikshashree (SC) — SC পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের বিশেষ বৃত্তি
৩. Medhashree (OBC) — OBC ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান
৪. Taposhili Bandhu — ৬০ বছর বা তার বেশি বয়সী SC নাগরিকদের মাসিক পেনশন
অর্থ ও ব্যাংকিং বিভাগ
আর্থিক সুরক্ষা ও বিমার প্রকল্পগুলো —
১. PM Jan Dhan Yojana — জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার সুবিধা
২. PM Jeevan Jyoti Beema Yojana — ১ লক্ষ টাকার জীবন বিমা
৩. PM Suraksha Beema Yojana — দুর্ঘটনায় ২ লক্ষ টাকা পর্যন্ত বিমা
৪. Atal Pension Yojana — ৬০ বছরের পর মাসে ৩,০০০ টাকা নিশ্চিত পেনশন
মৎস্য চাষ ও খাদ্য বিভাগ
১. PM-Matsya Kisan Samridhi Sah-Yojna — মৎস্যজীবীদের আর্থিক উন্নয়ন
২. PM Garib Kalyan Anna Yojana — বিনামূল্যে বা কম দামে রেশন সামগ্রী
৩. PM Ujjwala Yojana — বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ
খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগ
১. Mission for Integrated Development of Horticulture (MIDH)
২. PM Formalisation of Micro Food Processing Enterprises (PMFME) — ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য লোন ও ভর্তুকি
স্বাস্থ্য ও উচ্চ শিক্ষা বিভাগ
১. Ayushman Bharat — দরিদ্র পরিবারকে বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমা
২. WB Student Credit Card — উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বল্প সুদে লোন
স্বরাষ্ট্র ও শ্রম বিভাগ
১. Aadhaar Enrolment & Seeding — নতুন আধার কার্ড বা নথি লিঙ্কের সুবিধা
২. CAA Application — নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদনের সহায়তা
৩. E-Shram / PM Shram Yogi Maandhan — অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কার্ড ও পেনশন
৪. Bina Mulya Samajik Suraksha Yojana (BMSSY) — বিনামূল্যে সামাজিক সুরক্ষা
৫. WB Migrant Workers Welfare Schemes — পরিযায়ী শ্রমিকদের কল্যাণমূলক প্রকল্প
ভূমি ও সংখ্যালঘু কল্যাণ বিভাগ
১. Mutation & Correction of Land Records — জমির মিউটেশন ও রেকর্ড সংশোধন
২. Patta Applications — জমির পাট্টার আবেদন
৩. Aikyashree / Pre & Post-Matric Scholarship (Minority) — সংখ্যালঘু পড়ুয়াদের বৃত্তি
৪. PM-VIKAS — ঐতিহ্যবাহী কারিগরদের দক্ষতা বৃদ্ধি
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME)
১. PM-Vishwakarma — কারিগরদের জন্য লোন ও টুলকিট সহায়তা
২. PMEGP / Mudra Loan — ব্যবসা শুরুর জন্য সহজ শর্তে লোন
৩. Udyam Registration — ব্যবসার সরকারি নথিভুক্তিকরণ
বিদ্যুৎ, পঞ্চায়েত ও কারিগরি শিক্ষা বিভাগ
১. PM Surya Ghar Yojana — বাড়িতে বিনামূল্যে সোলার প্যানেল বসানোর প্রকল্প
২. Swachha Bharat Mission — শৌচাগার নির্মাণের জন্য অনুদান
৩. Credit linkage to SHGs — স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের লোন সুবিধা
৪. Job Cards (VB-GRAM-G) — ১০০ দিনের কাজের জব কার্ড
৫. NAPS, NATS & PM Internship Scheme — যুবকদের ইন্টার্নশিপ ও ট্রেনিং
৬. Utkarsh Bangla / Rojgar Seva Portal — স্কিল ট্রেনিং ও চাকরি খোঁজার প্রকল্প
আদিবাসী উন্নয়ন, পুর নগরোন্নয়ন ও নারী-শিশু কল্যাণ বিভাগ
১. Shikshashree (ST) & Jai Johar — আদিবাসী পড়ুয়াদের বৃত্তি ও প্রবীণদের পেনশন
২. PM-SVANidhi — হকারদের জন্য জামানতবিহীন লোন
৩. PMAY-Urban — শহরের গরিব মানুষের পাকা বাড়ি তৈরির প্রকল্প
৪. Annapurna Yojana & NSAP — মহিলাদের জন্য সামাজিক ভাতা
৫. Sukanya Samridhi Yojana — কন্যাসন্তানের ভবিষ্যত সুরক্ষার বিশেষ সেভিংস স্কিম
৬. Kanyashree / Beti Bachao Yojana — মেয়েদের পড়াশোনার জন্য আর্থিক প্রকল্প

শিবিরে যাওয়ার আগে কী কী নথি সঙ্গে রাখবেন?
ভিন্ন ভিন্ন প্রকল্পের জন্য আলাদা নথি লাগলেও কিছু সাধারণ কাগজপত্রের কপি সঙ্গে রাখলেই চলবে —
১. আধার কার্ড ও ভোটার কার্ড
২. রেশন কার্ড
৩. ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক
৪. পাসপোর্ট সাইজের ছবি
৫. জাতি সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
৬. জমির দলিল বা পর্চা
৭. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
Read More: যুবশক্তি ভরসা কার্ডে মাসে ৩০০০ টাকা, শীঘ্রই চালু হচ্ছে — বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
