Aalo Scholarship 2026: আলো স্কলারশিপ-মাধ্যমিক পাশে প্রতি মাসে ৫০০ টাকার সহায়তা

Aalo Scholarship: পশ্চিমবঙ্গের মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য দারুণ একটি সুযোগ নিয়ে এসেছে আলো চ্যারিটেবল ট্রাস্ট। ২০১২ সালে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের একটি পাসিং আউট ব্যাচের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠন তখন থেকেই প্রতিবছর মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে।

‘আলো স্কলারশিপ’ (Aalo Scholarship) স্কিমের আওতায় মাধ্যমিক পাশের পরই আবেদন করা যায় এবং নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে আর্থিক সহায়তা পান। এবছর যারা এই স্কলারশিপে আবেদন করতে চান, তাদের জন্য সমস্ত তথ্য নিচে দেওয়া হলো।


আলো স্কলারশিপ এর গুরুত্বপূর্ণ তথ্য

বিষয়তথ্য
স্কলারশিপের নামআলো স্কলারশিপ
ধরনবেসরকারি
প্রদানকারী সংস্থাআলো চ্যারিটেবল ট্রাস্ট
টাকার পরিমাণমাসিক ৫০০ টাকা (বার্ষিক ৬০০০ টাকা)
সুবিধাভোগীন্যূনতম মাধ্যমিক পাস (একাদশ শ্রেণিতে পাঠরত)
আবেদন মোডঅনলাইন
অফিসিয়াল ওয়েবসাইটhttps://aalo.org.in

স্কলারশিপের টাকার পরিমাণ

এই স্কলারশিপে নির্বাচিত প্রতিটি শিক্ষার্থী প্রতি মাসে ৫০০ টাকা পাবেন, যা বছরে মোট ৬০০০ টাকা। পড়াশোনার খরচ, বইপত্র কেনা বা স্কুলের অন্যান্য আনুষঙ্গিক খরচ মেটাতে এই বৃত্তি সহায়তা করবে।


আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

এই স্কলারশিপে আবেদন করতে হলে নিচের শর্তগুলো পূরণ করতে হবে —

১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে

২. মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কলা বিভাগের শিক্ষার্থীদের কমপক্ষে ৭০% এবং বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কমপক্ষে ৭৫% নম্বর পেতে হবে

৩. বর্তমানে পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে পড়তে হবে

৪. পরিবারকে BPL (Below Poverty Line) তালিকাভুক্ত হতে হবে অথবা বার্ষিক পারিবারিক আয় অত্যন্ত কম হতে হবে


প্রয়োজনীয় নথিপত্র

১. আধার কার্ড বা রেশন কার্ডের ফটোকপি

২. মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি

৩. পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে প্রাপ্ত BPL সার্টিফিকেট অথবা ইনকাম সার্টিফিকেট

৪. একাদশ শ্রেণিতে ভর্তির রসিদ বা স্কুল প্রধানের দেওয়া সংশয়পত্র

৫. আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি


আলো স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া (কীভাবে আবেদন করবেন?)

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হয়। অফলাইনেও ফর্ম ডাউনলোড করে পূরণ করে পাঠানোর সুবিধা রয়েছে।

১. আলো চ্যারিটি অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইট aalo.org.in-এ যান এবং Scholarship লিংকে ক্লিক করুন

২. নাম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন

৩. নির্দিষ্ট ফর্মে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, বার্ষিক পারিবারিক আয়সহ সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন

৪. প্রয়োজনীয় সব নথিপত্র স্ক্যান করে আপলোড করুন

৫. সব তথ্য একবার যাচাই করে আবেদনপত্র সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্টআউট রেখে দিন

৬. আবেদন সফলভাবে জমা হলে একটি কনফার্মেশন ইমেল পাবেন — সেটি সংরক্ষণ করুন


নির্বাচন প্রক্রিয়া

আলো স্কলারশিপের প্রার্থী বাছাই একটি নির্দিষ্ট গাণিতিক পদ্ধতিতে হয়। মাধ্যমিকে প্রাপ্ত নম্বর, পারিবারিক বার্ষিক আয়, প্রাথমিক স্ক্রিনিংয়ে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের নম্বর — এই চারটি বিষয় একসঙ্গে বিবেচনা করে মেধাতালিকা তৈরি করা হয়।

নির্বাচিত প্রার্থীদের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। ইন্টারভিউয়ের পর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয় এবং নির্বাচিতদের বৃত্তি প্রদান শুরু হয়।


আবেদনের শেষ তারিখ

সাধারণত জুলাই মাসে আবেদন শুরু হয় এবং আগস্টের মধ্যে শেষ হয়। তবে একটি নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হলেই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। তাই আবেদন উইন্ডো খুলতেই দেরি না করে জমা দিয়ে দেওয়া ভালো।

যেকোনো সমস্যায় সংস্থার হেল্পলাইন নম্বর 9433542798-এ (বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে) যোগাযোগ করতে পারবেন। 

Leave a Comment