Coal India Job: কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনি পদে চাকরি

ভারতের এনার্জি সেক্টরের অন্যতম বড় নাম কোল ইন্ডিয়া লিমিটেড — দেশের ‘মহারত্ন’ কোম্পানিগুলোর মধ্যে একটি। এই প্রতিষ্ঠান সম্প্রতি ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৬৬০টি শূন্যপদে বিভিন্ন ডিসিপ্লিনে যোগ্য প্রার্থী নেওয়া হবে। শুরুতে এক বছরের ট্রেনিং, তারপর স্থায়ীভাবে নিয়োগ। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত দেখে নিন।


কোল ইন্ডিয়ায় নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য

বিষয়তথ্য
সংস্থার নামকোল ইন্ডিয়া লিমিটেড
পদের নামম্যানেজমেন্ট ট্রেনি
মোট শূন্যপদ৬৬০
শিক্ষাগত যোগ্যতান্যূনতম স্নাতক পাস
আবেদন পদ্ধতিঅনলাইন
অফিসিয়াল ওয়েবসাইটwww.coalindia.in

ডিসিপ্লিনভিত্তিক শূন্যপদ

ডিসিপ্লিনশূন্যপদ
ইলেকট্রিক্যাল (Electrical)২২১
সিভিল (Civil)১৭৮
মেকানিক্যাল (Mechanical)১৪৫
সিস্টেম (System)৪৩
ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন (E&T)৩৮
জিওলজি (Geology)১৫
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং১১
রাজভাষা (হিন্দি)০৫
কোম্পানি সেক্রেটারি (CS)০৪
মোট৬৬০

মোট শূন্যপদের মধ্যে ৬৪টি পদ বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীদের জন্য সংরক্ষিত।


শিক্ষাগত যোগ্যতা

ডিসিপ্লিনযোগ্যতা
সিভিল / ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল / ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংসংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ন্যূনতম ৬০% নম্বরসহ ডিগ্রি
সিস্টেম (System)কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / IT-তে BE/B.Tech/B.Sc (Engg) অথবা MCA-সহ যেকোনো স্বীকৃত প্রথম শ্রেণির ডিগ্রি
ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনসংশ্লিষ্ট শাখায় ন্যূনতম ৬০% নম্বরসহ BE/B.Tech/B.Sc (Engg) ডিগ্রি
জিওলজিGeology / Applied Geology / Geophysics / Applied Geophysics-এ ন্যূনতম ৬০% নম্বরসহ M.Sc বা M.Tech ডিগ্রি
রাজভাষা (হিন্দি)হিন্দিতে ন্যূনতম ৬০% নম্বরসহ MA এবং স্নাতকে হিন্দি ও ইংরেজি মূল বিষয় হিসেবে ন্যূনতম ৫০% নম্বর
কোম্পানি সেক্রেটারিযেকোনো বিভাগে স্নাতক পাস (Listed কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার)

বয়সসীমা

৩০ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ ও EWS প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। OBC (NCL) প্রার্থীরা ৩ বছর এবং SC/ST প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন।


বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত ম্যানেজমেন্ট ট্রেনিরা ‘E-1’ গ্রেডে নিয়োগ পাবেন। প্রবেশন পিরিয়ডে মাসিক বেতন হবে ৬০,০০০ টাকা। এক বছরের ট্রেনিং শেষে স্থায়ী নিয়োগ হলে বেতন বাড়বে এবং চূড়ান্ত বেতন স্কেল ১,৮০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি DA, HRA, পারফরম্যান্স রিলেটেড পে, গ্র্যাচুইটি এবং মেডিকেল সুবিধাও নিয়ম অনুযায়ী পাওয়া যাবে।


আবেদন ফি

General/OBC/EWS প্রার্থীদের জন্য ১০০০ টাকা + GST (মোট ১১৮০ টাকা)। SC/ST/PwBD এবং কোল ইন্ডিয়ার বর্তমান কর্মীদের কোনো আবেদন ফি লাগবে না।


কীভাবে আবেদন করবেন?

১. কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in-এ যান

২. “Career with CIL” সেকশনে গিয়ে ‘Jobs at Coal India’-তে ক্লিক করুন

৩. অনলাইন আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন

৪. পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় শিক্ষাগত নথিপত্র স্ক্যান করে আপলোড করুন

৫. নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে আবেদন সাবমিট করুন

Official Notification Download


নির্বাচন পদ্ধতি

প্রার্থী বাছাইয়ের জন্য শুধুমাত্র একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা (CBT) নেওয়া হবে। কোনো ইন্টারভিউ নেই। তবে CBT-তে উত্তীর্ণ হলে নিয়োগের আগে মেডিকেল টেস্ট করা হবে।

পরীক্ষার বিবরণ —

মোট ২০০ নম্বরের পরীক্ষা, দুটি পেপারে ভাগ করা (প্রতিটি ১০০ নম্বর)। সময় ৩ ঘণ্টা। কোনো নেগেটিভ মার্কিং নেই।

পেপার-১: সাধারণ জ্ঞান, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং ইংরেজি।

পেপার-২: নির্বাচিত ডিসিপ্লিনের পেশাদার জ্ঞান।

পাস নম্বর — General/EWS: প্রতিটি পেপারে ৪০%, OBC: ৩৫%, SC/ST/PwBD: ৩০%।


গুরুত্বপূর্ণ তারিখ

বিষয়তারিখ
আবেদন শুরু১২ মে ২০২৬ (সকাল ১০টা)
আবেদনের শেষ তারিখ১১ জুন ২০২৬ (সন্ধ্যা ৬টা)
CBT পরীক্ষার তারিখঅ্যাডমিট কার্ডের মাধ্যমে পরে জানানো হবে

Online Apply Now

শেষ তারিখের অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন করুন।

Read More:: ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউটে Group-C নিয়োগ- MTS, LDC, ফরেস্ট গার্ডসহ একাধিক পদে আবেদন করুন

Leave a Comment