MCL-এ অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ও টেকনিশিয়ান নিয়োগ ২০২৬ — ৫০০টি শূন্যপদে আবেদন শুরু

MCL Recruitment 2026: মহানদী কোলফিল্ডস লিমিটেড (MCL) সম্প্রতি অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) এবং টেকনিশিয়ান (ইলেকট্রিশিয়ান) পদে মোট ৫০০টি শূন্যপদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোল ইন্ডিয়া লিমিটেডের এই সহযোগী প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন যোগ্য ভারতীয় নাগরিকরা। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৭ মে ২০২৬ থেকে। বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।


MCL-এ নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য

বিষয়তথ্য
সংস্থার নামমহানদী কোলফিল্ডস লিমিটেড (MCL)
পদের নামAssistant Foreman (Electrical) (Trainee) ও Technician (Electrician) (Trainee)
মোট শূন্যপদ৫০০ (সম্ভাব্য)
আবেদন শুরু৭ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ২৮ মে ২০২৬
নির্বাচন পদ্ধতিশুধুমাত্র CBT (কোনো ইন্টারভিউ নেই)
অফিসিয়াল ওয়েবসাইটhttps://mahanadicoal.in

গুরুত্বপূর্ণ তারিখ

বিষয়তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ১৬ এপ্রিল ২০২৬
আবেদন শুরু৭ মে ২০২৬ (সকাল ১০টা)
আবেদনের শেষ তারিখ২৮ মে ২০২৬ (রাত ১১টা ৫০ মিনিট)
ফি জমার শেষ তারিখ২৮ মে ২০২৬

পদভিত্তিক ও ক্যাটাগরিভিত্তিক শূন্যপদ

পদের নামমোটUREWSSCSTOBC (NCL)
Assistant Foreman (Electrical) (Trainee)১৫০৬০১৫২৪৩৩১৮
Technician (Electrician) (Trainee)৩৫০১৪০৩৫৫৬৭৭৪২
মোট৫০০২০০৫০৮০১১০৬০

শিক্ষাগত যোগ্যতা

Assistant Foreman (Electrical) (Trainee): AICTE অনুমোদিত কমপক্ষে ৩ বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা AICTE অনুমোদিত Electrical & Electronics Engineering-এ ডিগ্রি থাকতে হবে।

Technician (Electrician) (Trainee): যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। NCVT/SCVT সার্টিফিকেটসহ Electrician Trade-এ ২ বছরের ITI কোর্স এবং কমপক্ষে ১ বছরের প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি Competent Authority প্রদত্ত LT permit বা ৪৪০-৫৫০ Volts mining parts permit থাকা বাধ্যতামূলক।


বয়সসীমা

২৮ মে ২০২৬ তারিখ অনুযায়ী ন্যূনতম বয়স ১৮ বছর এবং General (UR) ও EWS প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের (CIL ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মীদের) কোনো বয়সসীমা নেই।

বয়সের ছাড় —

ক্যাটাগরিছাড়
OBC (Non-Creamy Layer)৩ বছর
SC/ST৫ বছর
প্রাক্তন সেনা (ESM)প্রকৃত সেবাকাল + ৩ বছর
PwBD – General/EWS১০ বছর
PwBD – OBC-NCL১৩ বছর
PwBD – SC/ST১৫ বছর

বেতন

পদের নামবেতন
Assistant Foreman (Electrical) (Trainee)মাসে ৪৭,৩৩০.২৫ টাকা (NCWA-XI)
Technician (Electrician) (Trainee)দৈনিক ১,৫৮৩.৩২ টাকা (NCWA-XI)

আবেদন ফি

General (UR)/OBC/EWS প্রার্থীদের জন্য ১০০০ টাকা + GST ১৮০ টাকা = মোট ১১৮০ টাকা। SC/ST/PwBD/ESM/মহিলা প্রার্থী এবং CIL ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মীদের কোনো আবেদন ফি লাগবে না।

MCL Recruitment Notification 2026 PDF


কীভাবে আবেদন করবেন?

১. MCL-এর অফিসিয়াল ওয়েবসাইট https://mahanadicoal.in-এ যান

২. “CAREERS” সেকশনে গিয়ে “Recruitment”-এ ক্লিক করুন

৩. গুরুত্বপূর্ণ নির্দেশনা পড়ুন এবং “I Agree” বাটনে ক্লিক করুন

৪. পদের নাম, নাম, মোবাইল নম্বর ও ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করুন

৫. ইমেল ও মোবাইলে প্রাপ্ত Application Sequence No., User ID ও Password নিরাপদে সংরক্ষণ করুন

৬. User ID ও Password দিয়ে পুনরায় লগইন করুন

৭. আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন এবং ছবি, সিগনেচার ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন

৮. প্রিভিউ দেখে সব তথ্য যাচাই করুন এবং প্রয়োজনে সংশোধন করুন

৯. “Submit” বাটনে ক্লিক করুন

১০. ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধ করুন (প্রযোজ্য ক্ষেত্রে)

১১. আবেদনপত্রের প্রিন্টআউট রেখে দিন ভবিষ্যতের জন্য

Online Apply for MCL Recruitment 2026


নির্বাচন পদ্ধতি

প্রার্থী বাছাইয়ের জন্য শুধুমাত্র Computer Based Test (CBT) নেওয়া হবে। কোনো ইন্টারভিউ নেই। CBT-তে Objective টাইপের MCQ প্রশ্ন থাকবে এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। CBT-তে উত্তীর্ণদের মধ্য থেকে ১:৩ অনুপাতে প্রার্থী বেছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।

Read More:: Coal India Job: কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনি পদে চাকরি

Leave a Comment