বীরভূম জেলা রিফর্মস কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Birbhum District Data Entry Operator Recruitment 2024: বীরভূম জেলার অতিরিক্ত জেলা ও ডিস্ট্রিক্ট ল্যান্ড এন্ড ল্যান্ড অফিসারের রিফর্মস কার্যালয়ে ৪০ টি শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অস্থায়ী ভিত্তিতে তিন বছরে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।

বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা এবং কম্পিউটার দক্ষতা সম্পন্ন প্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এই পদের জন্য আবেদন করা যাবে।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় জানিয়ে দেব।

নিয়োগকারী সংস্থাঅতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও DL&LRO, বীরভূম
পদের নামডাটা এন্ট্রি অপারেটর (DEO)
শূন্যপদ৪০ টি
মাসিক বেতন১১,০০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ৩০/১১/২০২৪
অফিশিয়াল পোর্টালbirbhum.gov.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)

শূন্যপদ- ৪০ টি

শিক্ষাগত যোগ্যতা 

এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা (MS Word, Excel, Internet) থাকতে হবে।  

বয়স সীমা 

এখানে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স চাওয়া হয়েছে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। তবে বয়স হিসাব করতে হবে ১ নভেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবে।

  • OBC- ৩ বছরের ছাড়
  • SC/ST- ৫ বছরের ছাড়
  • PwBD- ১০ বছরের ছাড়

বেতন কাঠামো

এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া 

এখানে লিখিত পরীক্ষা, প্রাকটিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় ৩০ নম্বরের প্রশ্ন থাকবে। এখানে অংক, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার দক্ষতা বিষয়ে প্রশ্ন থাকবে।

আবেদন পদ্ধতি 

এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

আরও আপডেটঃ টাটা ইনস্টিটিউটে এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে নিয়োগ, মাসিক বেতন ৮৫,০০০/- টাকা

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদন শুরুর তারিখ- ১৪ নভেম্বর, ২০২৪

আবেদনের শেষ তারিখ- ৩০ নভেম্বর, ২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment