রাজ্যে জেলার পৌরসভায় কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আপডেট জানুন

Siliguri Municipal Corporation Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। রাজ্যের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে ইলেকট্রিশিয়ান পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। 

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।

নিয়োগকারী সংস্থাশিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন
পদের নামইলেকট্রিশিয়ান
শূন্যপদ৩ টি
মাসিক বেতন১০,০০০/- টাকা
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ০৬/১২/২০২৪
অফিসিয়াল পোর্টালwww.siligurismc.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম- ইলেকট্রিশিয়ান 

শূন্যপদ- এখানে মোট শূন্যপদের সংখ্যা- ৩ টি

শিক্ষাগত যোগ্যতা 

এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোনো সরকারি স্বীকৃত আইটিআই প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান কোর্স সম্পন্ন করে থাকতে হবে। 

বয়স সীমা 

এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৪০ বছর। বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

  • SC/ST- ৫ বছর
  • OBC- ৩ বছর
  • PwBD- ১০ বছর

বেতন কাঠামো 

এই পদে যারা চাকরি পাবে তাদেরকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন প্রদান করা হবে। 

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদেরকে ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বার এবং ITI কোর্সের নাম্বারের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। ইন্টারভিউতে ২০% নাম্বার এবং ITI কোর্সে ৮০% নাম্বার হিসাব করা হবে।

আবেদন পদ্ধতি 

এই পদের জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। আমাদের প্রতিবেদনের নিচ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করতে হবে। তারপর সেটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিয়ে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

To The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O: Siliguri, Dist: Darjeeling, Pin – 734001

প্রয়োজনীয় ডকুমেন্ট 

আবেদনপত্রের সঙ্গে যেসমস্ত ডকুমেন্টগুলি জমা দিতে হবে সেগুলি হল-

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
  • বয়সের প্রমাণপত্র,
  • কাস্ট সার্টিফিকেট,
  • আধার কার্ড বা ভোটার কার্ড 

আরও আপডেটঃ সেন্ট্রাল ব্যাঙ্কে ২৫৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৬,০০০/- টাকা, বিস্তারিত তথ্য জানুন

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদন শুরুর তারিখ- ২০ নভেম্বর, ২০২৪ 

আবেদনের শেষ তারিখ- ৬ ডিসেম্বর, ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

Leave a Comment