জেলার এসডিও অফিসে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে আবেদন চলছে

District Asha Karmi Recruitment 2024: রাজ্যের মহিলাদের জন্য দুর্দান্ত সুখবর। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার এসডিও অফিস থেকে সম্প্রতি আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্লকে ব্লকে এই নিয়োগটি হবে। আগ্রহী চাকরীপ্রার্থীরা খুব সহজেই অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। 

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।

নিয়োগকারী সংস্থাকালিম্পং জেলার এসডিও অফিস
পদের নামআশা কর্মী
শূন্যপদ১৩ টি
মাসিক বেতন৫,২৫০/- টাকা
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ২০/১২/২০২৪
অফিশিয়াল পোর্টালwww.kalimpong.gov.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম- আশা কর্মী

শূন্যপদ- মোট ১৩ টি

শিক্ষাগত যোগ্যতা 

এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোন স্বীকৃত বিদ্যালয় বা বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া আবেদনকারীকে বিবাহিত বা ডিভোর্সড মহিলা হতে হবে এবং সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

বয়স সীমা 

এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৪০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবে। 

  • SC/ST- ৫ বছর
  • OBC- ৩ বছর
  • PwBD- ১০ বছর

বেতন কাঠামো 

এই পদে যারা চাকরি পাবে তাদেরকে প্রতি মাসে ৫,২৫০/- টাকা করে বেতন দেওয়া হবে। 

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদেরকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। ইন্টারভিউয়ের তারিখ এবং স্থান পরে জানিয়ে দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি 

এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইনে আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নিচ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করতে হবে। তারপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুক্ত করে নিজের নিজের ব্লক অফিসে জমা করতে হবে। 

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট 

এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলি হল-

  • মাধ্যমিকে সার্টিফিকেট ও মার্কশিট,
  • আধার কার্ড,
  • পাসপোর্ট সাইজের ছবি দুই কপি, 
  • স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র

আরও আপডেটঃ Domino’s Pizza Internship 2024: সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে ১০,০০০/- টাকা

গুরুত্বপূর্ণ তারিখ 

এখানে আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর, ২০২৪। তাই যারা আবেদন করতে ইচ্ছুক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

গুরুত্বপূর্ণ লিংক

আবেদনপত্র- Download Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

Leave a Comment