পূর্ব রেলে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন চলছে, বিস্তারিত তথ্য জানুন

Eastern Railway Group C And Group D Recruitment 2024: পূর্ব রেলওয়ের তরফ থেকে সম্প্রতি গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং আইটিআই পাস করা প্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, বেতন কাঠামো, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় তুলে ধরা হল।

নিয়োগকারী সংস্থাRailway Recruitment Cell (RRC)
পদের নামগ্রুপ-সি এবং গ্রুপ-ডি
শূন্যপদ৬০ টি
বেতন কাঠামোপে লেভেল-৭
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৪/১২/২০২৪
অফিশিয়াল পোর্টালrrcer.org

পদ এবং শূন্যপদের বিবরণ 

এখানে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগ হচ্ছে এবং মোট শূন্যপদের সংখ্যা ৬০ টি।

পদের নামশূন্যপদ 
গ্রুপ-সি২১ টি
গ্রুপ-ডি৩৯ টি

শিক্ষাগত যোগ্যতা 

গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাশ করতে হবে। উচ্চশিক্ষিত প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবে।

বয়স সীমা 

এই পদগুলিতে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৫ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে। 

  • SC/ST- ৫ বছর
  • OBC- ৩ বছর
  • PwBD- ১০ বছর

বেতন কাঠামো 

গ্রুপ সি পদে কর্মরত প্রার্থীরা সপ্তম পে কমিশনার নিয়ম অনুযায়ী বেতন পাবে এবং গ্রুপ ডি প্রার্থীরা ষষ্ঠ পে কমিশনার নিয়ম অনুযায়ী বেতন পাবে।

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদেরকে তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রাথমিক পর্যায়ে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে যারা উত্তীর্ণ হবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি 

এই পদে আবেদন করতে হলে আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (RRC) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে। তারপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

আবেদন ফি

এখানে SC/ST, মহিলা এবং PwBD প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে এবং অন্যান্য সকল প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

আরও আপডেটঃ বন দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগ, মাধ্যমিক পাশে মাসিক বেতন ২৯,২০০/- টাকা

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদন শুরুর তারিখ- ১৫ নভেম্বর, ২০২৪

আবেদনের শেষ তারিখ- ১৪ ডিসেম্বর, ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment