কেন্দ্রীয় সরকারের Navratna কোম্পানি National Aluminium Company Limited (NALCO) সম্প্রতি ২৬৮ জন Non-Executive কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (বিজ্ঞাপন নং 10260213)। ওড়িশার কোরাপুট জেলার দামানজোদিতে অবস্থিত Mines & Refinery (M&R) Complex-এ এই নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস এবং ITI সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে ২১ মে ২০২৬ থেকে।
নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য
| বিষয় | তথ্য |
|---|---|
| সংস্থার নাম | National Aluminium Company Limited (NALCO) |
| পদের ধরন | Non-Executive |
| মোট শূন্যপদ | ২৬৮ |
| কর্মস্থল | M&R Complex, দামানজোদি, কোরাপুট, ওড়িশা |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরু | ২১ মে ২০২৬ (সকাল ১০টা) |
| আবেদনের শেষ তারিখ | ১০ জুন ২০২৬ (রাত ১১টা ৫৫ মিনিট) |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://nalcoindia.com |
গুরুত্বপূর্ণ তারিখ
| বিষয় | তারিখ |
|---|---|
| আবেদন শুরু | ২১ মে ২০২৬ (সকাল ১০টা) |
| আবেদনের শেষ তারিখ | ১০ জুন ২০২৬ (রাত ১১টা ৫৫ মিনিট) |
| ফি জমার শেষ তারিখ | ১০ জুন ২০২৬ |
| পরীক্ষার তারিখ | পরে জানানো হবে |
পদভিত্তিক শূন্যপদ, যোগ্যতা ও বেতন
১. Operator (HEMM) Gr. III শূন্যপদ: ৬ (UR-5, ST-1) | বেতন: ২৯,৫০০ – ৭০,০০০ টাকা (TO Grade) | বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
মাধ্যমিক পাস এবং Mechanic Motor Vehicle (MMV) ট্রেডে ২ বছর বা Diesel Mechanic ট্রেডে ১ বছরের ITI (NCVT/NCVET) থাকতে হবে। Apprenticeship সার্টিফিকেট ও বৈধ Heavy Vehicle Driving License বাধ্যতামূলক। ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
২. Mining Mate Gr. III শূন্যপদ: ২১ | বেতন: ২৯,৫০০ – ৭০,০০০ টাকা (TO Grade) | বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
মাধ্যমিক পাস এবং DGMS প্রদত্ত Mining Mate Certificate of Competency (Open-cast Metalliferous Mines) থাকতে হবে। First Aid সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন। ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৩. Jr. Foreman (Mines) শূন্যপদ: ৮ | বেতন: ৩৬,৫০০ – ১,১৫,০০০ টাকা (SO Grade) | বয়স: সর্বোচ্চ ৪০ বছর
Mining বা Mining Engineering-এ ফুলটাইম ডিপ্লোমা এবং DGMS প্রদত্ত Mining Foreman Certificate of Competency থাকতে হবে। ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৪. Jr. Foreman (Electrical) শূন্যপদ: ৩ | বেতন: ৩৬,৫০০ – ১,১৫,০০০ টাকা (SO Grade) | বয়স: সর্বোচ্চ ৪০ বছর
Electrical Engineering-এ ফুলটাইম ডিপ্লোমা এবং ওড়িশা Electrical Licensing Board প্রদত্ত Supervisory Certificate of Competency (MV/HT/EHT) থাকতে হবে। ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৫. SUPT(JOT) — Operator শূন্যপদ: ৫৫ | স্টাইপেন্ড: SUPT হিসেবে ১২,০০০ টাকা/মাস, JOT হিসেবে ১৫,০০০-১৫,৫০০ টাকা/মাস | বয়স: সর্বোচ্চ ২৭ বছর
মাধ্যমিক পাস এবং Electronics Mechanic, Technician Mechatronics, Electrician, Instrumentation, Instrument Mechanic বা Fitter ট্রেডে ২ বছরের ITI ও Apprenticeship সার্টিফিকেট থাকতে হবে। Freshers আবেদন করতে পারবেন।
৬. Operator Gr. III শূন্যপদ: ৫৪ | বেতন: ২৯,৫০০ – ৭০,০০০ টাকা (TO Grade) | বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
মাধ্যমিক পাস এবং Electronics Mechanic, Electrician, Instrumentation বা Fitter ট্রেডে ২ বছরের ITI ও Apprenticeship সার্টিফিকেট থাকতে হবে। ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৭. SUPT(JOT) — Fitter শূন্যপদ: ১২ | বয়স: সর্বোচ্চ ২৭ বছর
মাধ্যমিক পাস এবং Fitter ট্রেডে ২ বছরের ITI ও Apprenticeship সার্টিফিকেট থাকতে হবে। Freshers আবেদন করতে পারবেন।
৮. Technician (Fitter) Gr. III শূন্যপদ: ১৩ | বেতন: ২৯,৫০০ – ৭০,০০০ টাকা (TO Grade) | বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
মাধ্যমিক পাস এবং Fitter ট্রেডে ২ বছরের ITI ও Apprenticeship সার্টিফিকেট থাকতে হবে। ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৯. SUPT(JOT) — Electrical শূন্যপদ: ৩৫ | বয়স: সর্বোচ্চ ২৭ বছর
মাধ্যমিক পাস এবং Electrician ট্রেডে ২ বছরের ITI ও Apprenticeship সার্টিফিকেট থাকতে হবে। Freshers আবেদন করতে পারবেন।
১০. Technician (Electrical) Gr. III শূন্যপদ: ৩৫ | বেতন: ২৯,৫০০ – ৭০,০০০ টাকা (TO Grade) | বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
মাধ্যমিক পাস এবং Electrician ট্রেডে ২ বছরের ITI ও Apprenticeship সার্টিফিকেট থাকতে হবে। ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
১১. SUPT(JOT) — Laboratory শূন্যপদ: ৬ | বয়স: সর্বোচ্চ ২৭ বছর
Chemistry-তে ফুলটাইম B.Sc (Hons.) ডিগ্রি থাকতে হবে। Freshers আবেদন করতে পারবেন।
১২. SUPT(JOT) — Instrumentation/Instrument Mechanic শূন্যপদ: ১০ | বয়স: সর্বোচ্চ ২৭ বছর
মাধ্যমিক পাস এবং Instrumentation বা Instrument Mechanic ট্রেডে ২ বছরের ITI ও Apprenticeship সার্টিফিকেট থাকতে হবে। Freshers আবেদন করতে পারবেন।
১৩. Technician (Instrumentation/Instrument Mechanic) Gr. III শূন্যপদ: ১০ | বেতন: ২৯,৫০০ – ৭০,০০০ টাকা (TO Grade) | বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
মাধ্যমিক পাস এবং Instrumentation বা Instrument Mechanic ট্রেডে ২ বছরের ITI ও Apprenticeship সার্টিফিকেট থাকতে হবে। ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
আবেদন ফি
| ক্যাটাগরি | আবেদন ফি |
|---|---|
| General, OBC (NCL), EWS | ১০০ টাকা |
| SC, ST, PwBD, প্রাক্তন সেনা | বিনামূল্যে |
একবার ফি জমা দিলে কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।
NALCO Non Executive Recruitment Notification Download PDF
Apply Online for NALCO Non-Executive Personnel (Starts 21 May)
নির্বাচন পদ্ধতি
প্রার্থী বাছাই দুটি ধাপে হবে —
১. Computer Based Test (CBT): সমস্ত যোগ্য প্রার্থীকে অনলাইন পরীক্ষায় বসতে হবে
২. Document Verification ও Trade Test: CBT-তে উত্তীর্ণদের মূল নথিপত্র যাচাই ও ট্রেড টেস্ট করা হবে
তবে SUPT(JOT) পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র CBT-এর ভিত্তিতে নির্বাচন করা হবে।
Read More:: ১১,১২৭ শূন্যপদে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, অনলাইনে আবেদন চলছে
